ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক

একাদশে ভর্তি : চতুর্থ ধাপে অনলাইনে আবেদন শুরু ২৬ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 418
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্ক:

বিভিন্ন কলেজ মাদরাসায় একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য তিন ধাপে অনলাইন আবেদন গ্রহণ করা হলেও ৪৩ হাজারের বেশি শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির মনোনয়ন পাননি। কলেজ না পাওয়া এ ৪৩ হাজার শিক্ষার্থীকে চতুর্থ ধাপে অনলাইনে ফের ভর্তির আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপের অনলাইন আবেদন শুরু হবে। আর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে কলেজ ভর্তির আবেদন করতে পারবেন মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা। আগামী ১ মার্চ চতুর্থ ধাপের অনলাইন আবেদনের ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) অনুসারে আবেদন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে দশটি আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে সিলেকশন পাননি, ভর্তির মনোনয়ন পেলেও ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি এবং ২০২১ খ্রিষ্টাব্দে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা চতুর্থধাপে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে অনলাইনে ভর্তির আবেদন নেয়া হবে। ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৮ ফেব্রুয়ারি এ ধাপের আবেদন বাছাই করা হবে। ১ মার্চ রাত আটটায় চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে। ২ মার্চ থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়ন ও কলেজ ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুসারে অনলাইনে ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না। এ বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আবারও জানিয়েয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

একাদশে ভর্তি : চতুর্থ ধাপে অনলাইনে আবেদন শুরু ২৬ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০১:১৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২