ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ শুনানী ৭ সেপ্টেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / 423
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর প্রতিনিধিঃ
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা না করায় আগামী ৭ সেপ্টেম্বর বুধবার শুনানীর তারিখ ধার্য্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে গত ৪ আগস্ট নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় নিরাপত্তা কর্মী পদে মোঃ সজিব মিয়া, নৈশ প্রহরী পদে মোঃ শরিফুল ইসলাম এবং আয়া পদে সারুল আক্তার প্রথম হন।

৫ সদস্য নিয়োগ কমিটির মধ্যে সভাপতি আমির শাহ ব্যতীত অপর ৪ সদস্য ফলাফল শিটে স্বাক্ষর করেন। এ ঘটনায় নৈশ প্রহরী পদে প্রার্থী মোঃ শরিফুল ইসলাম রানা, আয়া পদে প্রার্থী সারুল আক্তার ও নিরাপত্তা কর্মী পদে প্রার্থী মোঃ সজিব মিয়া মঙ্গলবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির শাহ’র বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ এনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়ে শুনানীর জন্য আগামী ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় নিয়োগ কমিটির সভাপতি সম্পাদকসহ ৫ সদস্যকে উপস্থিত থাকার জন্য বলেছেন।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আগামী ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় নিয়োগ কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য ইউএনও কার্যালয় থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়টি সমাধানের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর শুনানীর তারিখ ধার্য্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ শুনানী ৭ সেপ্টেম্বর

আপডেট সময় : ১১:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২