ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী। তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা আট দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক  নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের যৌথ রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি দিলশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান দুর্নীতি রুখতে পারলে পাঁচ বছরেই সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান

স্বপ্ন ছিলো #রিতা ফারিয়া রিচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / 312
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইচ্ছে করে ওই বাড়িতে যাবো ছুটে
গোলাপ হয়ে বাড়ির গেটে থাকবো ফুটে
মন হারাবো সন্ধ্যা সকাল সবুজ মাঠে
পা দুটো খুব আস্তে ধীরে ফেলব বাটে।

আইলটা ধরে নুপুর পায়ে ছুটব আমি
গ্রামটা আমার চোখে দেখা সবচে’ দামি
এমন করে মন টানেনি কোনোখানে
পাখনা মেলে উড়ছি যেন সবুজ টানে৷

আকাশ নীলে হাতছানিতে আমায় ডাকে
কিন্তু রাজি কেমনে করাই আমার মাকে?
তবু এখন ছুটবো ঠিকই এমন গাঁয়ে
যতই পড়ুক বাধা আমার এই দু’পায়ে৷

সবুজ পাতার ফাঁকে ফাঁকে পাখির ছানা
ধরতে যাবো দু’হাত দিয়ে কিসের মানা?
ঘরের ভেতর মুখ লুকিয়ে থাকব পড়ে
কিচিরমিচির পাখির ডাকে উঠব ভোরে৷

খড়ের চালের বারান্দাতে থাকব বসে
এক জীবনের হিসাব নিকাশ যাবো কষে
সবুজ মাঠে এক পলকে রইবো চেয়ে
পড়বে মায়ায় দু’ফোটা জল চক্ষু বেয়ে৷

প্রিয়তম তোমার সাথে এমন ঘরে–
স্বপ্ন ছিলো থাকবো দু’জন জীবন ভরে
খুনসুঁটিও করে যাবো মিলে মিশে
বলতে পারো আজো তোমার ভয়টা কিসে!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

স্বপ্ন ছিলো #রিতা ফারিয়া রিচি

আপডেট সময় : ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

ইচ্ছে করে ওই বাড়িতে যাবো ছুটে
গোলাপ হয়ে বাড়ির গেটে থাকবো ফুটে
মন হারাবো সন্ধ্যা সকাল সবুজ মাঠে
পা দুটো খুব আস্তে ধীরে ফেলব বাটে।

আইলটা ধরে নুপুর পায়ে ছুটব আমি
গ্রামটা আমার চোখে দেখা সবচে’ দামি
এমন করে মন টানেনি কোনোখানে
পাখনা মেলে উড়ছি যেন সবুজ টানে৷

আকাশ নীলে হাতছানিতে আমায় ডাকে
কিন্তু রাজি কেমনে করাই আমার মাকে?
তবু এখন ছুটবো ঠিকই এমন গাঁয়ে
যতই পড়ুক বাধা আমার এই দু’পায়ে৷

সবুজ পাতার ফাঁকে ফাঁকে পাখির ছানা
ধরতে যাবো দু’হাত দিয়ে কিসের মানা?
ঘরের ভেতর মুখ লুকিয়ে থাকব পড়ে
কিচিরমিচির পাখির ডাকে উঠব ভোরে৷

খড়ের চালের বারান্দাতে থাকব বসে
এক জীবনের হিসাব নিকাশ যাবো কষে
সবুজ মাঠে এক পলকে রইবো চেয়ে
পড়বে মায়ায় দু’ফোটা জল চক্ষু বেয়ে৷

প্রিয়তম তোমার সাথে এমন ঘরে–
স্বপ্ন ছিলো থাকবো দু’জন জীবন ভরে
খুনসুঁটিও করে যাবো মিলে মিশে
বলতে পারো আজো তোমার ভয়টা কিসে!