ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী। তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা আট দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক  নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের যৌথ রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি দিলশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান দুর্নীতি রুখতে পারলে পাঁচ বছরেই সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান পুনরায় আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / 238
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও নরসিংপুর ইউপি বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির আলীর পুত্র।
নুর উদ্দিন বিগত দুইবার আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জোর পূর্বক নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ রয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জেলহাজতে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪