ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী। তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা আট দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক  নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের যৌথ রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি দিলশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান দুর্নীতি রুখতে পারলে পাঁচ বছরেই সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান পুনরায় আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকানঘর ১০ লক্ষ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 220
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার(২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে শাহ আলম স্টোর নামের একটি দোকানঘরে এই ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে গনিগঞ্জ বাজারের শাহ আলম স্টোরে হঠাৎ করেই আগুন লাগে। আগুন দেখে ব্যবসায়ী আগুন আগুন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানে থাকা মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়৷ এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

দোকানের মালিক শাহ আলম বলেন, এত বছর ধরে ব্যবসা করছি কখনো এমন ঘটনা ঘটেনি। আজ হঠাৎ করেই আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে৷ আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলাম৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করলেও এর আগেই ভয়াবহ আগুনে দোকানের অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কি কারণে আগুনের সুত্রপাত তা আমরা তদন্ত করছি৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকানঘর ১০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪