ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী 

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন

আব্দুল্লাহ নাঈম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 258
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, “জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। যতটুকু সংস্কার দরকার, তা করেই দ্রুত নির্বাচন দিন, তাহলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।”

বুধবার শহরের পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবি জানান তিনি।

আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে বলেন, “আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় এলে সুনামগঞ্জের সব সেক্টরে উন্নয়ন হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সুনামগঞ্জবাসীর ভূমিকা প্রশংসনীয়।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী 

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন

আপডেট সময় : ০৭:৫৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫