ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক

৭ লাখ টাকা ব্যয়ে রাস্তা করে দিচ্ছেন এড. শিশির মনির

আমীর মাহবুব, শাল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 387
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও হাত দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির। ১৫ ফেব্রুয়ারি তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের হাওড়ে ১,৬০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

এতে উপকারভোগী হবেন গ্রামের ৭০০। হাওরের এ রাস্তাটি তৈরি করতে তার ব্যয় হবে ৭লাখ টাকা।

গ্রামের বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই এই কাঁদামাটির রাস্তা দিয়ে ট্রলি চলাচল করতে পারেনা। যেকারণে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এভাবেই কাঁদামাটির সাথে যুদ্ধ করে চলছিল কৃষকের বোরোধান ঘরে তোলার চেষ্টা। অথচ গ্রামীণ অবকাঠামোর আওতায় টিআর, কাবিটা, কাবিখা কিংবা ইজিপিপি’র মাধ্যমে কাজটি করা যেত।

আমরা আবেদনও করেছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। পরে আমরা অ্যাডভোকেট শিশির মনিরের কাছে রাস্তার এ বেহাল দশার কথা জানালে তিনি নিজ অর্থায়নে রাস্তাটি করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ রাস্তার কাজটি শুরু হল।

হাওরের এ রাস্তাটি তৈরি করা হলে এলাকাবাসীর বোরোধান ঘরে তুলতে আমাদের আর কষ্ট করতে হবেনা বলে জানান তারা। এজন্য তারা অ্যাডভোকেট শিশির মনিরের কাছে কৃতজ্ঞতা জানান।

এবিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এটা এক ধরনের দায়িত্ববোধ থেকেই করা। ছোট ছোট কাজ নিজেরাই করা যায় এজন্য সরকার লাগে না। এসব কাজ করতে পারলে এক ধরনের আনন্দ অনুভব হয়।

রাস্তাটি উদ্বোধনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “৭ লাখ টাকা ব্যয়ে রাস্তা করে দিচ্ছেন এড. শিশির মনির

  1. এ ধরনের ভালো মনের অধিকারী লোক জনপ্রতিনিধি হলে এলাকায় আরো উন্নয়ন হবে। আমরা এড,শিশির মনির ভাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

৭ লাখ টাকা ব্যয়ে রাস্তা করে দিচ্ছেন এড. শিশির মনির

আপডেট সময় : ০৫:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫