ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী। তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা আট দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক  নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের যৌথ রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি দিলশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান দুর্নীতি রুখতে পারলে পাঁচ বছরেই সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান পুনরায় আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান

প্রতিকার চায় এলাকাবাসী

সাচনা বাজার নদী পারাপারে চরম দূর্ভোগ

আব্দুল আহাদ,জামালগঞ্জ :
  • আপডেট সময় : ০৩:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 192
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জ  উপজেলা সদরের একমাত্র ঐতিহ্য বাহী সাচনা বাজার যাওয়ার বাহন ফেরী নৌকা। সেই ফেরী ঘাট প্রতি বছর সরকারের রাজস্ব আয় হয় প্রায় দেড় কোটি টাকা।

জানা গেছে, উপজেলার জামালগঞ্জ সদর, সাচনা বাজার, ফেনারবাঁক, বেহেলী, ভীমখালী ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষের বসবাস।

এ ছাড়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ মাদরাসা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এ ছাড়া কেনাকাটা বা বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য এপার-ওপার যাতায়াত করতে হয়।

জামালগঞ্জ সাচনা বাজারে নদী পারাপারে অপরিকল্পিত ভাবে ঘাট নির্মাণ করা হয়েছে। খেয়াঘাটের সিঁড়ি খাঁড়া ও পিচ্ছিল হওয়ায় শিশু ও বৃদ্ধ লোকজন উঠানামা করতে দুর্ভোগে পড়েন। এছাড়াও মোটর সাইকেল, রিক্সা সহ মালামাল উঠা-নামা করতে প্রায়ই দুর্ঘটনার পড়ছেন লোকজন।

এই নদী পার হতে না পেরে প্রসবকালীন মা-শিশুরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়ে অকালে প্রাণ হারিয়েছে বলে দাবি অনেকের।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা প্রতিদিন সাচনা বাজার থেকে জামালগঞ্জে কর্মের তাগিদে ঝুঁকি নিয়ে নদী পারাপার করছি ।

রাতে কেউ অসুস্থ হলে দুর্ভোগের তো সীমা নেই। সুরমা নদীর ওপর ব্রিজ না থাকায় আমাদের বাবা-দাদা, আমরা, এখনকার ছেলে-মেয়েরা কষ্ট করে স্কুল-কলেজে যাতায়াত করছে।

অনতিবিলম্বে খেয়া ঘাটের সংস্কার সহ সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। দ্রুত খেয়াঘাটটি সংস্কার করে জনগণের দুর্ভোগ কমাতে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

প্রতিকার চায় এলাকাবাসী

সাচনা বাজার নদী পারাপারে চরম দূর্ভোগ

আপডেট সময় : ০৩:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫