ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক

বিশ্বকাপ মূল পর্বের আরও কাছে আর্জেন্টিনা

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 292
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক গোলটি করেন আলমাদা। এই জয়ে বিশ্বকাপ মূল পর্বের দিকে আরও এগিয়ে গেল ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচে ড্র করতে পারলেই দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে আসন্ন বিশ্বকাপের টিকিট হাতে পাবে তিনবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। ২১ পয়েন্ট পাওয়া ব্রাজিলের অবস্থান তিনে। এক পয়েন্ট কম নিয়ে চারে আছে উরুগুয়ে।

সেন্টেনারিও স্টেডিয়ামে এদিন ইনজুরির কারণে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজদের ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। প্রথম পছন্দের এসব খেলোয়াড়দের ছাড়া খেলতে নেমে শুরুতে কিছুটা চাপের মুখে ছিল আর্জেন্টিনা। যদিও বেশিক্ষণ তাদের ওপর প্রভাব ধরে রাখতে পারেনি উরুগুয়ে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর ৬৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার উপলক্ষ্য পায় আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান আলমাদা। এই গোলটার শোধ দিতে পারেনি স্বাগতিকরা।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিশ্বকাপ মূল পর্বের আরও কাছে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫