ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী। তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা আট দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক  নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত ছাতকে মিলনের পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপনের গণসংযোগ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের যৌথ রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি দিলশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান দুর্নীতি রুখতে পারলে পাঁচ বছরেই সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান

চাঁদাবাজি মামলায় সিলেটে যুবদল নেতা গ্রেফতার

সিলেট সংবাদাতা:
  • আপডেট সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 188
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে (৩৮) চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেপ্তার করেছে সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আজ রবিবার (২ মার্চ) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়দীপ নগরের দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার নগরের জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়াকে (৫০) সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে যাওয়া হয় জয়দীপ চৌধুরী মাধবের (৩৫) নেতৃত্বে। এরপর ছুরি দিয়ে ভয় দেখিয়ে সাড়ে ১৬ হাজার টাকা চাঁদা আদায় করে এবং আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে মারধর করা হয়। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় হকার কাজল মিয়া বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় জয়দীপকে প্রধান আসামিক করে আরো ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে ওইদিন রাত ১০টার দিকে জিন্দাবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গিয়ে হকারদের শান্ত করে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর ২ ঘন্টার মাথায় রাত ১২টার দিকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয় যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত জয়দ্বীপকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

* দুরন্ত সিলেট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

চাঁদাবাজি মামলায় সিলেটে যুবদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫