ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু 

তাহিরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 111
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর উপজেলায় নৌকায় করে কয়লা নিয়ে ফেরার পথে হাওরে বজ্রপাতের কবলে পড়ে নজির হোসেন আখঞ্জী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর রাতে উপজেলার সংসার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজির হোসেন আখঞ্জী কয়লাবোঝাই নৌকায় করে ফেরার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নজির হোসেন আখঞ্জী (২২) তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফিরছিলেন নজির হোসেন। পথে সংসার হাওরে হঠাৎ বজ্রপাত হলে তিনি মারা যান । তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে অবস্থান করায় প্রাণে রক্ষা পান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু 

আপডেট সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬