ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি

মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 164
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

গ্রেপ্তারকৃত প্রিন্স রায় দীপ্ত (২২) তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিকিল রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রিন্স রায় দীপ্ত সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্বলিত পোস্ট করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মঙ্গলবার(২৩ জুন) বিকেলে তার নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করে।

এদিকে আপত্তিকর মন্তব্যের খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে। দুপুর থেকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিক্ষোভকারীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে কেউ যেন এমন দুঃসাহস না করে সে রকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আইন অনুযায়ী দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬