ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি

সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা

​পাপলু মিয়া ছাতক (সুনামগঞ্জ):
  • আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 115
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক-কোম্পানীগঞ্জ সড়কের প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোয়ালগাঁও-আমবাড়ি সেতু এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর-আপ্তরখাল সেতুর এপ্রোচ বা সংযোগ সড়ক অত্যন্ত নিচু করে নির্মাণের প্রতিবাদে এবং তা উঁচুকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংযোগ সড়কগুলো বর্তমানে যে উচ্চতায় নির্মাণ করা হচ্ছে, তা বর্ষা মৌসুমের পানির উচ্চতার চেয়ে অনেক নিচে। বর্তমান পানি বাড়ার সাথে সাথেই সড়কের কিছু অংশ তলিয়ে গেছে। বর্ষা মৌসুমে পানির স্তর স্বাভাবিকের চেয়ে আরও ২ ফুট বাড়লে সম্পূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাবে। এর ফলে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুই বর্ষা মৌসুমে যান চলাচলের অনুপযোগী বা অকেজো হয়ে পড়বে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
​জনদুর্ভোগ নিরসনে এবং সেতুগুলোর সুফল বজায় রাখতে প্রাক্কলন সংশোধন করে সংযোগ সড়কগুলো বর্তমান লেভেল থেকে আরও অন্তত ২ মিটার উঁচু করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
​মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এবং ব্যবসায়ী ফরিদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬