ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 303
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারো ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে যায়। আকু বিল পরিশোধের আগে রিজার্ভ ছিল ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত মার্চ মাসে দেশে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এই রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক।

রোববার শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ ছিল ২১ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ ঋণের শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ-এনআইআর ১৭ বিলিয়ন ডলার থাকতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলার। তবে আগামী জুনের মধ্যে আইএমএফের নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ কথা বলেন।

দেশের রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি জানান, আইএমএফর ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল, নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আশা করছি আইএমএফের শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব। তিনি আরো বলেন, আইএমএফের শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ-এনআইআর থাকতে হবে ১৭ বিলিয়নের কিছুটা বেশি। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ ১৬ বিলিয়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আপডেট সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫