ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত 

সুনামগঞ্জে বিএনপির বিশাল শোডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / 340
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
সরকার কর্তৃক আদালত অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

আজ শুক্রবার (২৬ মে) দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে পুলিশের বাধা উপেক্ষা করে শহরে একটি মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিততে শোডাউনে পরিণত হয় ১৩ দফা দাবি বাস্তবায়নের আয়োজিত এই কর্মসূচি।

এর আগে পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ্জাহান।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করুন, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, না হয় আন্দোলন করে আপনাদের বিদায় দেওয়া হবে৷ আজ পুরো গণতান্ত্রিক বিশ্ব শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে বিএনপির বিশাল শোডাউন

আপডেট সময় : ০৮:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩