ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সুনামগঞ্জে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • / 292
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় আদালতে ডিউটিরত এস আই লুৎফুর, পুলিশ সদস্য পিন্টু, মোস্তাক ও আব্দুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ৪ পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ৮ জুলাই সোমবার দুপুরে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের একটি বিচারিক আদালতে মামলায় সাক্ষ্য দিতে আসেন দুজন পুলিশ সদস্য। এর মধ্যে একজন পুলিশ সদস্য মামলার আলামত রেখে এজলাস কক্ষ থেকে বের হয়ে যান। এতে ওই আদালতের বিচারক অসন্তুষ্ট হন। পরে ওই পুলিশ সদস্যকে ডেকে এনে এজলাস কক্ষে দাঁড় করিয়ে রাখা হয়। এ ঘটনায় এজলাস কক্ষের বাইরে থাকা পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন।

তখন আদালত কক্ষের বাইরের সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের ও চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের ওপর পুলিশ সদস্যারা চড়াও হন।

পরে পুলিশ সদস্যরা আইনজীবী ও সাংবাদিকদের সংগে অসৌজন্যমূলক আচরণ করেন। এঘটনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির তাৎক্ষনিক সভা করে পুলিশ সদস্যদের প্রত্যাহার দাবি জানায়। এঘটনায় পুলিশ দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় : ০৮:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২