ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন।

আসরাফ উদ্দিন হিল্লোল
  • আপডেট সময় : ০৬:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 654
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ। মানববন্ধনের নেতৃত্ব দেন আন্দোলনের আহবায়ক মোঃ আশরাফ উদ্দিন হিল্লোল এবং সদস্য সচিব খসরুজ্জামান কবির।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের অনুমতি ছাড়া হাওরের কান্দা এবং খোলা মাঠ থেকে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, এই ধরনের কর্মকাণ্ড হাওরের স্বাভাবিক উর্বরতা নষ্ট করছে এবং সরাসরি কৃষিজমির উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহবায়ক মোঃ আশরাফ উদ্দিন হিল্লোল বলেন,
“মধ্যনগরের হাওরে অবৈধভাবে মাটি কাটার ঘটনা শুধু কৃষিজমির ক্ষতি করছে না, এটি আমাদের হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলে। আমরা সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছি যাতে হাওরের উর্বরতা ও পরিবেশ রক্ষা করা যায়।”
অন্যদিকে, সদস্য সচিব খসরুজ্জামান কবির জানান, হাওর ও নদী রক্ষা আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন যা হাওর পাড়ের কৃষক ও সাধারণ জনগণের অধিকার আদায়ে কাজ করে। এছাড়া স্থানীয় ধর্মীয় নেতারা বলেন, অবৈধভাবে হাওরের কান্দা কাটা বন্ধ না হলে কৃষকের চারণভূমি ক্ষতিগ্রস্ত হবে এবং ধান কাটার মৌসুমে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরীসহ বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সাধারণ মানুষ।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাসযোগ্য বা কৃষিজমির উপরিভাগ কর্তন এবং জমি জবরদখল দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হবে। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের এই নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকের কাছে ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে প্রেরণ করা হয়েছে।
মানববন্ধনে স্থানীয়রা সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং অবৈধ খনন ও জমি জবরদখল বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন।

আপডেট সময় : ০৬:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬