ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / 290
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
স্বামীর সঙ্গে অভিমান করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ওই গৃহবধূর নাম তাহমিনা আক্তার (২০)।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর ঘিলাতলীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাহমিনা উত্তর ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামীমের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায় , ৬ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে তাহমিনা আক্তারের বিয়ে হয় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে থাকত। সর্বশেষ আজ মঙ্গলবার স্বামীর সাথে মোবাইলে কথা বলে ঝগড়া করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে পরিবারের কেউ এখনও অভিযোগ বা মামলা করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২