ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

দেশ ও জাতির উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : এড. শিশির মনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 253
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাল্লা প্রতিনিধি.

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। হিন্দু-মুসলমান ভেদাভেদ ভুলে যেতে হবে।
.
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা গণমিলনায়তনে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ কথা বলেন।
.

তিনি বলেন, সকলের সমানভাবে নাগরিক অধিকারের নিশ্চয়তা দিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হলো জনগণের কল্যাণ সাধিত করা। এই কল্যাণকর কাজ ছোট মনের মানুষ দিয়ে হয় না। উদার মন মানসিকতা নিয়ে রাজনীতির কাজ করতে হবে। রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, মানুষকে হয়রানি করা চলবে না। এই প্রচলিত রাজনীতির কবর দিতে হবে।

আইনজীবী শিশির মনির আরো বলেন, অনেকেরই বাড়ি আছে গাড়ি আছে, ছেলেমেয়ে আছে কিন্তু সুখ-শান্তি নেই রাতে ঘুম নেই। আবার অনেকেই রাস্তায় রিকশাচালায়, হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা অনেক সুখে শান্তিতে রয়েছেন। শুধু পয়সা হলেই সুখশান্তি লাভ করা যায় না। একজন হতদরিদ্র মানুষ ও একজন অট্টালিকায় বসবাস করা মানুষের সুখের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানুষের মধ্যে যদি এসব পার্থক্য না থাকত তাহলে সবাই ফেরাউনের মতো হয়ে যেত। ধর্মের বিষয়ে সকল ভেদাভেদ ভুলে যার যার ধর্ম যার স্বাধীনভাবে পালনের সুযোগ করে দিতে হবে। স্বাধীন দেশে ধর্ম পালনে পাহারা লাগবে কেন।
.
উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেস চৌধুরীর সভাপতিত্বে ও হাসিমিয়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মাওলানা সুহেল আহমেদ, সাগর আহমেদ ও জগৎজ্যোতি রায়ের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংবাদিক ও সমাজকর্মী আমির হোসাইন।

আরো উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার চৌধুরী, খালিয়াজুরি উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, শাল্লা উপজেলা শাখার সভাপতি হাফেজ নূরে আলম সিদ্দিকি, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল চৌধুরী, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী ও থানা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম প্রমুখ।
.
এদিকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সম্প্রীতি সমাবেশের পরে প্রতিবন্ধীদের সাথে দুপুর খাবার শেষে ডুমরা আখড়ায় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন মোহাম্মদ শিশির মনির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দেশ ও জাতির উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : এড. শিশির মনির

আপডেট সময় : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪