ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

মধ্যনগরে ভারতীয় কয়লাসহ আটক ২

আব্দুল আলীম ইমতিয়াজ:
  • আপডেট সময় : ০৯:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / 299
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৩১ মেট্রিকটন ভারতীয় জ্বালানি কয়লা এবং একটি স্টিল বডি নৌকাসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার বানিয়াগাঁও গ্রামের মোঃ সালমান মিয়া (২২) ও একই থানার গোলকপুর গ্রামের মোঃ জামিরুল ইসলাম (২৬)।

গতকাল ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. বুধবার রাত সাড়ে ৮টার দিকে মধ্যনগর থানার এসআই মো: আলমগীর হোসেন এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার সদর ইউপি এলাকাধীন উব্দাখালী নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩১ মেট্রিকটন ভারতীয় জ্বালানি কয়লা ও একটি স্টিল বডি নৌকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে কয়লা বাংলাদেশে নিয়ে আসছিল। তাদের কাছে বৈধ আমদানির কোনো কাগজপত্র ছিল না।

এ ঘটনায় মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মধ্যনগরে ভারতীয় কয়লাসহ আটক ২

আপডেট সময় : ০৯:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪