ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

দোয়ারাবাজারে ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 264
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর গ্রামের সোনা মিয়া’র মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারি হয়। এতে প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা এবং বোনজামাই রাজিব মিয়াসহ আরও বেশকয়েকজন আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্য পরে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, কদম গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ওখানে গেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত

আপডেট সময় : ০২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪