ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

জগন্নাথপুরের মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 263
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন মামলার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ। যে ঘটনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছিলেন। আদালতে এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২ মাস কারাবাস করে জামিনে বের হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জগন্নাথপুরের মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন

আপডেট সময় : ১১:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪