ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

জগন্নাথপুরে পুলিশের অভিযানে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জন গ্রেফতার

জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর থেকে
  • আপডেট সময় : ০১:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / 249
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। রবিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত হত্যা মামলার ৩ আসামী হচ্ছে- হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৫), মফিজ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ হাসান (২১), শাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (১৯)। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুরের মৃত নানু মিয়ার পুত্র ময়না মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দের দিক নির্দেশনায় এস আই মোহাম্মদ সাকিব হোসেন ও এস আই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহে গত শনিবার রাতে অভিযান চালান। পরে রাত সাড়ে ৩ টার দিকে জগন্নাথপুর থানায় হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-০২,
ধারা- ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড। অপরদিকে, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জি আর মামলার আসামী ময়না মিয়াকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জগন্নাথপুরে পুলিশের অভিযানে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪