ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

নানা আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে সমবায় দিবস পালিত

আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 267
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।

নানা আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (শনিবার) সকাল ১০টায় সমবায় অধিদপ্তর তাহিরপুর উপজেলা অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা।

তাহিরপুর সমবায় অফিসার আশীষ আচার্য্যের সভাপতিত্বে ও উপজেলা সমবায় পরিদর্শক রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সমাজ কর্মী ও সাংবাদিক এস এম মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

প্রধান অতিথি বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো ‘সমবায়’। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহণ, গৃহায়ন, শিল্প, বিমা, বাজারজাত করাসহ অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যকর পদ্ধতি হিসেবে পরিচিত। মূলধন গঠন, বিনিয়োগ, পুষ্টিচাহিদা পূরণ, নারীর ক্ষমতায়ন, আবাসন সুবিধা সমবায়ের অন্যতম প্রতিপাদ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

নানা আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে সমবায় দিবস পালিত

আপডেট সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪