ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ধর্মপাশায় নাশকতার মামলা, গ্রেপ্তার ১

ধর্মপাশা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 250
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বাদী হয়ে ধর্মপাশা থানায় এ মামলাটি করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনায় সংগঠনটির উপজেলা শাখার সহসভাপতি গোলাম মহিউদ্দিন ফরহাদকে (৩৭) গতকাল রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্মপাশা থানা-পুলিশ জানায়, উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর এলাকার একটি চায়ের স্টলের পেছনের একটি কক্ষে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের ধর্মপাশা উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন (৩৭) ও সাধারণ সম্পাদক আল আমিন খানসহ (৩৪) সংগঠনটির ৩৫ থেকে ৪০ নেতা-কর্মী জড়ো হন। তাঁরা সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারি কার্যক্রম ব্যাহত করার মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে পালানোর সময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিনকে আটক করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক আজ শনিবার উক্ত বিষয়টি জানান, নাশকতার প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটক গোলাম মহিউদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে । মামলার তদন্ত কার্যক্রম ও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধর্মপাশায় নাশকতার মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪