ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ধর্মপাশায় চুরি, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশা প্রতিনিধি ::
  • আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 444
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের খলাপাড়া গ্রামে চুরি, লুটপাট, হুমকি এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ বাদশাগঞ্জ বাজারে হাওর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ স্বপন বলেন, “১২ ডিসেম্বর গভীর রাতে আমার অনুপস্থিতিতে মোঃ খাইরুল (৪৫) ও তার দলবল নিয়ে আমাদের বাড়ির ঘরে ঢুকে, আমাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। থানায় অভিযোগ করার পর কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে মোঃ খাইরুল তার দলবল নিয়ে স্বপনের বাড়িতে চুরি ও লুটপাটের উদ্দেশ্যে ঘরের ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে শোকেস থেকে নগদ ৯০হাজার টাকা, দুটি স্বর্নের কানের দুল যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, ও একটি নোকিয়া মোবাইল সেট যার আনুমানিক মূল্য প্রায় ৩হাজার টাকাসহ মোট ১লক্ষ ৩৩হাজার টাকার মালামাল লুট করে। মালামাল চুরি করে যাওয়ার সময় শোকেস ও ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙ্গার শব্দে স্বপনের স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। স্বপনের স্ত্রী তাদের চিনতে পারায় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে গ্রামবাসীরা তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছে বলে জানা গেছে।

মোঃ স্বপন অভিযোগ করেন, “আমরা বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি।”

পরিবারটি আশা করছে, গণমাধ্যমের প্রচারের মাধ্যমে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধর্মপাশায় চুরি, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪