ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হা ম লা, চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 245
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ও এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বহিষ্কৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আমার দেশকে বলেন, জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ৭৩ জন এবং চবি সাংবাদিক সমিতির এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, আমার কাছে বহিষ্কার আদেশ বা ইস্যু করা কোন চিঠি এখনো আসেনি। তবে গত সোমবার শিক্ষার্থী বহিষ্কার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি। আর ২৪ জানুয়ারি শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে৷

এর আগে গত ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। এতে দুইজন শিক্ষার্থী আহত হন। একই দিন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধর ও নারী শিক্ষার্থীদের হেনস্তা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া গত ৩১ জুলাই দুই শিক্ষকের বাসায় ৮টি বোমা হামলা ও ক্যাম্পাসের দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক শাহ রিয়াজকে মারধর করে ছাত্রলীগের ১৩ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হা ম লা, চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫