ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে : তারেক রহমান

আমার সুনামগঞ্জ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 220
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীদিনের বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে। আর এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এ আহ্বান জানান। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন।

গুম-খুন, নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, আমি মনে করি, একটি ঝড় গিয়েছে। পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে।

তারেক রহমান আরও বলেন, আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ,  যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।

দলের সদস্যপদ নবায়ন কার্যক্রমের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়।
সূত্র : এনটিভিঅনলাই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে : তারেক রহমান

আপডেট সময় : ১২:৪৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫