ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 247
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন।

এই পরিদর্শনের অংশ হিসেবে তারা আজ সোমবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা বেলা ১২টায় কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ জেলা পুলিশের কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ৫ জন সহকারী কমিশনার, ১ জন সহকারী সচিব, ১ জন সহকারী জেলা কমান্ড্যান্ট, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন মাশরুম উন্নয়ন কর্মকর্তা, ১ জন সহকারী নিয়ন্ত্রক এবং ২ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়াও এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন

আপডেট সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫