সংবাদ শিরোনাম ::
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 212
ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে গতকাল বুধবার বিকেল পৌনে চারটার দিকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কবীর মজুমদার মিলনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য জুলফিকার আলী ভূট্রো, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফতাব আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বশীর আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী প্রমুখ।













