সংবাদ শিরোনাম ::
দেশে প্রথম এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 269
নতুন বছরের শুরু থেকেই পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক ছড়াচ্ছিল হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)।
চীনে আত্মপ্রকাশের পর জাপান, মালয়শিয়া হয়ে ভারত পর্যন্ত ভাইরাসটির বিস্তৃতির খবর পাওয়া যায়। শেষ পর্যন্ত এবার দেশেও প্রথমবারের মতো পাওয়া গেলে এইচএমপিভি আক্রান্ত রোগী।
আজ রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
আক্রান্ত রোগী একজন নারী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে।
চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানেও ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে।










