ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 230
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন ছাত্ররা।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করা হয়।

এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাবির কমিটি ঘোষণা করা হয়।

শিক্ষা,ঐক্য, মুক্তি এই তিন মূলনীতিকে ধারণ করে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।

এছাড়া ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার ও মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি।

এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫