ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সুনামগঞ্জে রাত্রিকালীন চেকপোস্ট ও টহল ডিউটি জোরদার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 227
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রিকালীন পুলিশি চেকপোস্ট ও টহল ডিউটি আরও জোরদার করা হয়েছে।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাতভর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব চেকপোস্ট ও টহল ডিউটি সরেজমিনে পরিদর্শন করেন।

তারা দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন এবং সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এ সময় চোরাচালান, অবৈধ বালু পরিবহণ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

রাত্রিকালীন বিশেষ এই তদারকিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক।

জেলা পুলিশের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে রাত্রিকালীন চেকপোস্ট ও টহল ডিউটি জোরদার

আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫