ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 278
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা গ্রামের বাসিন্দা মোঃ সাজিদুল ইসলাম (২২) এবং শান্তিগঞ্জ থানাধীন গাজীনগর গ্রামের বাসিন্দা আল মামুন (২০)।

গোপন সংবাদের ভিত্তিতে (১৭ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন নামক স্থানে বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়।

এছাড়া ভারতীয় এই বিড়ি পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫