ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত 

ইসরাইলিদের নিষিদ্ধ ঘোষণা করলো মালদ্বীপ

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 251
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনি জনগণের প্রতিন দৃঢ় সংহতি প্রকাশ করেছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনে অনুমোদন করে তাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। মঙ্গলবার গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে।’

মুইজ্জুর অফিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মালদ্বীপ দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে আসছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

মালদ্বীপের সরকার একথাও পুনর্ব্যক্ত করেছে, তারা দীর্ঘদিন ধরে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে—যা জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের সাথে সংগতিপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ইসরাইলিদের নিষিদ্ধ ঘোষণা করলো মালদ্বীপ

আপডেট সময় : ০৮:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫