ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

জামালগঞ্জে সরকারি গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আব্দুল আহাদ, জামালগঞ্জ:
  • আপডেট সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 291
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুম ২০২৫-এর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় সাচনা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার। জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা ও কৃষক এমদাদুল হক আফিন্দী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক মো. তাহের আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. ইসরাফিল রহমান, সৌমেন কুমার দাস, স্থানীয় কৃষক মুজিবুর রহমান, সাইদুর রহমানসহ সুজন পাল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি বোরো মৌসুমে জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১৬৩৩ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে মোট ৩৯৯২ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জামালগঞ্জে সরকারি গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫