ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সিলেটে লুটপাটের ঘটনায় আটক ৩

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 293
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে ৩ লুটপাটকারীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।

সোমবার (৭ আগস্ট) রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জ সদর থানার হাছানগর গ্রামের আরব আলীর ছেলে ইমন (১৯), নগরীর কোতোয়ালী থানার কাজিটুলা এলাকার দ্বীন ইসলামের ছেলে মোঃ রাকিব(১৯)।

জানা যায়, ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সিলেটে তৌহিদী জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রশাসনের সাড়াশি অভিযানে নামে নগরীর পুলিশ। সাড়াশি অভিযানের সময় তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সোমবারে সিলেটে তৌহিদী জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। তাৎক্ষণিক পুলিশ উৎসুক জনতার ভিড়ে কাউকে আটক করে নি। তবে পরবর্তীতে সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সিলেটে লুটপাটের ঘটনায় আটক ৩

আপডেট সময় : ০৫:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫