ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সুনামগঞ্জে পুলিশ নিয়োগে প্রথম দিন প্রার্থী ৮২৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 303
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি)-২০২৫ এর কার্যক্রম আজ ৬ এপ্রিল, রবিবার থেকে শুরু হয়েছে। সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হওয়া এই পরীক্ষার প্রথম দিনে মোট ৮২৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে পুরুষ ৭৪৩ জন এবং নারী ৮৩ জন।

প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর মোট ৬০৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৫৬৩ জন এবং নারী প্রার্থী ৪০ জন। জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার দক্ষ তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ ও সুশৃঙ্খলাভাবে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ) প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট) মো: শাহ আলম, সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ও ডা. শতাব্দী ভট্টাচার্য্য।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন। প্রার্থীদেরকে আগামীকাল ৭ এপ্রিল সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে পুলিশ নিয়োগে প্রথম দিন প্রার্থী ৮২৬

আপডেট সময় : ০৬:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫