ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে দোয়ারাবাজারে লন্ডভন্ড

সোহেল মিয়া,দোয়ারাবাজার :
  • আপডেট সময় : ০৮:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 223
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে দোয়ারাবাজারে বসতঘর, গাছপালা ও ফসলি জমি লন্ডভন্ড হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে
কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বেশকিছু এলাকায় উড়ে গেছে ঘরের টিনের চাল। গাছ উপড়ে ও ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে পুরো উপজেলা জুড়ে। ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধানের জমিতেও দেখা দিয়েছে ব্যপক ক্ষয়ক্ষতির।

রাত ২ টার দিকে এ ঝড় শুরু হয়। প্রায় ২০ মিনিটের ও বেশি সময়ের ঝড়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার বাংলাবাজার, দোয়ারা সদর ও নরসিংপুর ইউনিয়নে। এতে উপজেলার অর্ধশতাধিক গ্রামের গাছপালা ও বোরো ধানের জমিতে ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীর গাঁও গ্রামের আব্দুল কাদির এর টিন সেটের বসত ঘরটি ঝড়ে ভেঙে গেছে, আব্দুল কাদির জানান,খেটে-খাওয়া দিনমজুর শ্রমিক তিনি। অনেক কষ্টে টিন সেটের এই ঘরটি নির্মান করেছেন। তিন সন্তান আর স্ত্রী কে নিয়ে ভালোই দিন কাটছিলো। কিন্তু শনিবারে রাতের কালবৈশাখী ঝড়ে তার সংসারটা ছিন্নভিন্ন করে দিছে। এখন পুনরায় বসতঘরটি মেরামত করার মতো সামর্থ্য নেই।

দোয়ারাবাজারে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মো: মামুন মুন্সি’র বসতঘরের টিনের চাল ঝড়ে উড়ে যায়। তিনি জানান,আশপাশের অন্তত ৩০-৩৫ টি বসতঘর ভেঙে গেছে ।

নরসিংপুর ইউনিয়নের আব্দুল কাহার,তেরাব আলী,আসকর,সাইদুর,আমজদ আলী’র বসতঘরের টিন উড়ে গিয়ে ব্যপক ক্ষতি হয়। তারা জানান, তাদের আশপাশের অন্তত ৫০ টির ও বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতরাতের ঝড়ের চেয়ে বেশি ছিলো ঘূর্ণিঝড়। হঠাৎ তীব্র শব্দ আর বাতাসে ভয়ংকর রুপ ধারণ করে।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, ঝড়ে উপজেলার কিছু এলাকায় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে দোয়ারাবাজারে লন্ডভন্ড

আপডেট সময় : ০৮:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫