ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

তাহিরপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগ আওয়ামী পরিবারের বিরুদ্ধে; ফুঁসছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 386
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নালেরবন্দ গ্রামের কবরস্থানের আওতাধীন মাটির জমি দখলের অভিযোগ উঠেছে গ্রামের বাসিন্দা জামির উদ্দিনের পরিবারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, জামির উদ্দিনের পরিবার দীর্ঘ দিন ধরে অবৈধভাবে কবরস্থানের জমি ভোগ করে আসছেন।

জমির উদ্দিন সদ্য নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে নিজেকে আমিন পরিচয় দিয়ে এলাকায় ভূমি সংক্রান্ত কাজে জড়িত থাকতো এবং সরাসরি জমিজমা দখল করে ভোগ করার অভিযোগ আছে। গ্রামের মানুষ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি, তারা জোরপূর্বক কবরস্থানের মাটি খনন করে নিয়ে যান এবং নিজেদের বাড়িতে যাতায়াতের জন্য কবরস্থানের অংশে রাস্তা নির্মাণ করেন। এছাড়া, দখল করা জমিতে মাটি ভরাট করে সেটিকে নিজেদের বলে দাবি করারও অভিযোগ উঠেছে।

এত্র গ্রামের একাধিক বাসিন্দা জানান, কেউ তাদের ভয়ে প্রশাসনে অভিযোগ করে না কারণ জমির উদ্দিনের ছোট ভাই সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি দখলের এই অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত তদন্ত দাবি করেছেন নালেরবন্দ গ্রামের সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগ আওয়ামী পরিবারের বিরুদ্ধে; ফুঁসছে গ্রামবাসী

আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫