ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ

আমার সুনামগঞ্জ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 492
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসএইচআর-এ (International Society for Human Rights) ‘ন্যাশনাল এসোসিয়েট এন্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ – বাংলাদেশ’ পদে নিয়োগ পেয়েছেন হাসান হামিদ। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস কে. স্বাক্ষরিত চিঠিতে তা জানানো হয়।

আইএসএইচআর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের পরামর্শক এবং জাতিসংঘের পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্ট-এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। আইএসএইচআর প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের এপ্রিলে জার্মানির ফ্রাঙ্কফুর্ট-এ। বর্তমানে বিশ্বের আটত্রিশটি দেশে এর অফিস রয়েছে। বিশ্বব্যাপী সংস্থাটি মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা ও গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। আইএসএইচআর বিশ্বব্যাপী মানবাধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আইএসএইচআর-এ নিয়োগ পাওয়া হাসান হামিদ বাংলাদেশের তরুণ কথাসাহিত্যিক ও গবেষক। তাঁর জন্ম ১৯৮৮ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জ জেলার আবিদনগর গ্রামে। পড়াশোনা করেছেন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

মানবাধিকার বিষয়ক গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। গত এক দশকে সাম্প্রতিক ইস্যু নিয়ে শুধু জাতীয় দৈনিকেই তিনশোর বেশি লেখা প্রকাশিত হয়েছে তাঁর।

বাংলাদেশের বাইরে হাসান হামিদের লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি এবং বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। তাঁর প্রকাশিত বই নাঙ্গেলি, গোলাপি মাছ, চেহেল সেতুন, দাগাল, কালো অক্ষরের ক্লোরোফিল, অজস্র আলোর পেরেক এবং জলছাপ অন্তরজলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ

আপডেট সময় : ০৬:২৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫