ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 189
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু জব্দ করেছে প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে কিছু স্থানীয় গরুর সঙ্গে ভারতীয় গরুগুলো মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরুগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতীয় গরুর একটি চালান নদীপথে দেশের অভ্যন্তরে পাঠানোর খবর আগে থেকেই ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক গরুগুলোকে সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই ভারতের মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিব

আপডেট সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫