ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

তাহিরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 286
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশের বাদাঘাট তদন্ত কেন্দ্রের একটি টিম। শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার শিমুলতলা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬), শিমুলতলা গ্রামের রানা মিয়া (২১) এবং পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)।

পুলিশ জানায়, মধ্যরাতে শিমুলতলা গ্রামের শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে ১৭ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক শাহজাহান পালিয়ে যায়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং পলাতক শাহজাহানকে প্রধান আসামি করে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫