ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

শিশুদের মোবাইল আসক্তি লাগাম টেনে ধরা উচিত

মো. মশিউর রহমান
  • আপডেট সময় : ০৯:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 379
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত কাজের বাহিরে গত কয়েক বছর ধরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিশুদের ইংরেজি ভাষা শেখা নিয়ে কাজ করছি। শিশুদের ভাষা শেখানো বেশ কঠিন ও উপভোগ্য। তাদের কিছু শেখাতে গেলে গেলে তাদের সাথে মিশে যেতে হয়। মিশে গেলেই ওরা শিখতে ও কথা বলতে উৎসাহিত হয়। আমার শিক্ষার্থীদের বেশিরভাগেই প্রাথমিক ও মাধ্যমিকের।

ইংরেজি ভাষা শেখাতে গিয়ে ওদের কাছ থেকে জানতে চাই ওদের ভালো লাগা, মন্দ লাগা, দৈনন্দিন কার্যক্রম, বিদ্যালয়, পরিবারের কথাসহ তার ব্যক্তিগত জীবন নিয়ে। তাদের নিজেদের সম্পর্কে ইংরেজিতে উত্তর দেয়। ইংরেজিতে কথোপকথন পর্বে তাদেরকে প্রশ্ন করি…

1. What’s your favourite game?
এ প্রশ্নের অনেকরই উত্তর Free fire.
Or My favourite game is mobile game.

আজকে ক্লাসে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছিলাম
How do you pass your free time?
সে তাৎক্ষণিক উত্তর দিলো
I pass my free time watching mobile phone.

আমি তো অবাক। প্রযুক্তি কি আমাদের শিশুদের গ্রাস করে ফেলেছে? মাঠে খেলাধুলার পরিবর্তে ওরা মোবাইলে Free fire খেলছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।

কিছুদিন পূর্বে বাসায় সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি ব্যাচ পড়াচ্ছি। ব্যাচের একজন শিক্ষার্থী হঠাৎ বললো স্যার আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। আমি বললাম কেন? তার জবাব শুনে আমি হতবাক। সে বললো স্যার গতরাতে আমি তিনটা পর্যন্ত ইন্টারনেটে ছিলাম। ঘুমাতে পারি নাই। এখন ঘুম পাচ্ছে। এই হলো আধুনিক যুগে ডিজিটাল শিক্ষার্থীদের চিত্র। বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফোন প্রয়োজনীয় কিন্তু শিশুদের জন্য কতটুকু প্রয়োজনীয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। মোবাইল আসক্তি থেকে শিশুদের রক্ষা করতে হবে। এই নেশার লাগাম টেনে ধরতে হবে। শিশুদের বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত রেখে তাদের কে যতদূর সম্ভব মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। অন্যথায় আমাদের সবাইকেই এর মাশুল দিতে হবে।

মো. মশিউর রহমান
সুনামগঞ্জ
৩ এপ্রিল, ২০২৫ খ্রি.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শিশুদের মোবাইল আসক্তি লাগাম টেনে ধরা উচিত

আপডেট সময় : ০৯:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫