ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩৪, পুরুষ ৩১ নারী ৩

সুনামগঞ্জে পুলিশ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 304
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফল আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও মেধাক্রমের ভিত্তিতে মোট ৩৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৩ জন। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় পুরুষ ৫ জন ও নারী ১ জন প্রার্থী রাখা হয়েছে।

এর আগে গতকাল (১৪ মে) সকালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৯ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৪ ও ১৫ মে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে পিছিয়ে থাকা ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন।

পুলিশ সুপার নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট ৮২৬ জন প্রার্থী কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এদের মধ্য থেকে ৪০৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান এবং শেষপর্যন্ত ৮৯ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

প্রাথমিকভাবে নির্বাচিত ৩৪, পুরুষ ৩১ নারী ৩

সুনামগঞ্জে পুলিশ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট সময় : ১১:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫