ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী শামস উদ্দিনের গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 415
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিনের নেতৃত্বে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৯ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার ওয়জকালী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে প্রার্থী এলাকাবাসীর সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা শোনেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু মামুন, নায়েবে আমীর আজিজুল হক মাসুক, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আহমদ সৈনিক, ওয়ার্ড জামায়াত সভাপতি আবু জাবির, সেক্রেটারি জহিরুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি রুহুল আমিন, জামায়াত নেতা জাহজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে এড শামস উদ্দিন ও নেতাকর্মীরা দোকানে দোকানে  গিয়ে কুশল বিনিময় ও সার্বিক খোজ খবর নেন এবং দলের উন্নয়নমুখী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।

এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি নিবেদিত। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।”

জনগণের এমন উচ্ছ্বসিত সাড়া প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী শামস উদ্দিনের গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫