ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

শাল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 608
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল ছয়টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ওই গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে যান সেলিম মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ভাই জমরুল ইসলাম জানান, “আমার ভাই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। মৃত্যুর খবর শুনে আমি সিলেট থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।”

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সকাল ১০টার দিকে বিষয়টি জানতে পারি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখেছে। প্রাথমিকভাবে এটি বজ্রপাতজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিচ্ছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শাল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫