ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শ্রমিক সমাজ: এডভোকেট শামস উদদীন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 500
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“শ্রমিকদের আর দাবিয়ে রাখা যাবে না। তারা এখন জানে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।

শ্রমিকদের উপর যে কোনো নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।”—এমন ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট শামস উদদীন।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ ইসলামি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার ষান্মাসিক রুকন সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার রুকনবৃন্দকে নিয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মো. আব্দুল্লাহ এবং সিলেট অঞ্চল সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব এবং কোষাধ্যক্ষ ওয়াহিদ আলী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১২ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও রুকনবৃন্দ।

প্রধান অতিথি অ্যাডভোকেট শামস উদ্দীন আরো বলেন,“শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়তে হবে। ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে শ্রমিকদের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে আরো বেশি সক্রিয় হতে হবে।”

সম্মেলন শেষে শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শ্রমিক সমাজ: এডভোকেট শামস উদদীন

আপডেট সময় : ০৩:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫