ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল

সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ — প্রাণ গেল মায়ের

আব্দুল আলিম ইমতিয়াজ, তাহিরপুর :
  • আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 405
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় নয়ন মনি (২৮) নামের এক মা নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৬ জুন ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের একতাবাজার এলাকা থেকে পুরান ঘাট গ্রামে যাওয়ার পথে পাঠলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মনি তাঁর ৮ বছর বয়সী ছেলে মাহিমকে নিয়ে একটি গোদারা (নৌকা) করে নদী পার হচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত মাহিম নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে নয়ন মনি সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু তিনি সাঁতার জানতেন না। সঙ্গে থাকা অন্য যাত্রীরা দ্রুত মাহিমকে উদ্ধার করতে পারলেও নয়ন মনি পানিতে তলিয়ে যান।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও নয়ন মনির বাবা মতিউর রহমান নদীতে খোঁজাখুঁজি করে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নয়ন মনি তাহিরপুর উপজেলার পুরান ঘাট গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম দুলাল মিয়া এবং পিতার নাম মতিউর রহমান।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ — প্রাণ গেল মায়ের

আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫