ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ বাহিনীর অভিযানে ৯টি নৌকাসহ আটক ৭

পাপলু মিয়া, ছাতক প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 320
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ৯টি ইঞ্জিন চালিত বালু বোঝাই নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ওই অভিযান চালানো হয় বলে নৌ-পুলিশ ছাতক ফাঁড়ি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা হয়।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর গ্রাম (চৈলতার ঢালা) সংলগ্ন গোয়াপাকুরা বিলে রাতের গভীরে বালু উত্তোলন চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ছাতক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ এর নেতৃত্বে সেনাদল ও নৌ-পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালায়। যৌথবাহিনীর ওই অভিযান চলাকালে ৯টি ইঞ্জিন চালিত ষ্টিল বডির নৌকায় বোঝাই করা বালুসহ ১০ হাজার ২শ’ ঘনফুট বালুসহ ৭ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে মো.মোশাহিদ মিয়া (৩৫), একই ইউনিয়নের নুরপুর গ্রামের জমিদার পাঠানের ছেলে সো.জসিম উদ্দিন (৩০), সাচনা ইউনিয়নের সদরকান্দি গ্রামের মো.নবী হোসেনের ছেলে রমজান আলী (৩০), একই ইউনিয়নের দূর্লবপুর গ্রামের তাজুদ মিয়ার ছেলে মঈন উদ্দিন (২৮), সাচনা গ্রামের আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২৭), বিশ^ম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলডরি গ্রামের মোদাব্বির আলীর ছেলে মো.নবাব মিয়া (৩২) ও একই ইউনিয়নের কৌয়া গ্রামের মৃত হরে কৃষন দাসের ছেলে বকুল দাস (৫৫)।

ছাতক নৌ-পুলিশ ফাড়ির ইনটার্জ (পরিদর্শক) মো.আনোয়ার হোসেন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল আইনে থানায় মামলা রুজুর প্রস্ততি চলছে। অবৈধ বালু উত্তালনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ বাহিনীর অভিযানে ৯টি নৌকাসহ আটক ৭

আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫